ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২ মার্চ) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ৫ জন, দুর্গাপুর ৩ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ১ জন, বাঘা থানা ৫ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ নাসিরুল ইসলাম (৪০) কে ১০ লিটার চোলাইমদ, সোহেল ওরফে লিটন (৪২) ও ফারুক ওরফে ফাহারুল (২২) দেরকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ রফিক (৩০) কে ৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ আজগর আলী (৪০) কে ২ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ মোহাম্মদ আলী (৩৫), সনেট ইসলাম (২২) দেরকে ০৩ গ্রাম হেরোইনসহ, জুয়েল আলী (২৫) ও ফজলুর রহমান (৩৭) দেরকে ভেজাল গুড় ৩ মন, ফিটকিরী ১ কেজি ৫০০ গ্রাম ও পাথর চুন ১ কেজি ৫০০ গ্রামসহ আটক করে। এছাড়া ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে হোসেন আলী (২৭) কে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


