ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৪টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশীদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. কাওসার আহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন, বিএমডিএ’র চেয়ারম্যান ও সাবেক এমপি আখতার জাহান।
এসময় উপস্থিত ছিলেন, খান নূরুল আমীন, এনডিসি প্রধান পরিকল্পনা কমিশন, বিএমডিএ সচিব ও তত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, অতি:প্রধান প্রকৌশলী (চ:দা) শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী (চ:দা) নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক।
এছাড়াও প্রকল্প পরিচালক প্রকৌশলী শরিফুল হকসহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিএমডিএ’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষ-১ অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারের ডেল্টা প্ল্যানের আওতায় চলন বিল নিয়ে নানা পরিকল্পনার বিষয় উঠে আসে। যা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।


