ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষ্যে সোমবার সকাল ১০ টার সময় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রন্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, পল্লীবিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা হল রুমে আলোচনা সভা ও পুরুষ্কার বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, জেলা পরিষদ সদস্য রাবিয়া খাতুন সিমা।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৭ই মার্চের ভাষন ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরুষ্কার তুলে দেন।


