ধূমকেতু প্রতিবেদক : জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিএমডিএ কর্মচারি ইউনিয়নের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার সকালে নগরীর কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, হুমায়ুন কবির স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিম উদ্দীন, সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, বিএমডিএ কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুস ছাত্তার ও সাধারণ সম্পাদক জীবন, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রসুল।
আরও উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক, পোস্টম্যান ও ডাক কর্মচারি ইউনিয়নের মাহাবুবর রহমান ও আব্দুর রাজ্জাক, নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সুমন প্রমূখ।


