ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৪ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৭ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৫২৬ গ্রাম হেরোইন, ১২৫ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫৬ লিটার চোলাইমদ উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


