IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বিএফইউজের সভাপতি গাজীর মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

বিএফইউজের সভাপতি গাজীর মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন (বিএফইউজে) এর একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তি দাবি ও আইসিটি আইনে গ্রেপ্তারের প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর অলোকার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সম্মিলিত পেশাজীবী পরিষদ রাজশাহী শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর রাজশাহী শাখার সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যড. পারভেজ টি জাহেদি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাীর সভাপতি এ্যাড. মাইনুল আহসান পান্না, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. এসএম আব্দুর রাজ্জাক, শত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদি শিক্ষক ফোরাম নেতা প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাড. হোসেন আলী পিয়ারা।

এসময় উপস্থিত ছিলেন নারী নেত্রী এ্যাড রওশন আরা পপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাীর সাধারণ সম্পাদক এ্যাড. রইসুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অফিসার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব, এ্যাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা।

বক্তারা বলেন, রুহুল আমিন গাজী বাংলাদেশে পেশাজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে একজন সফল নেতা। তাঁকে আইসিটিএক্টের মতো একটি বিতর্কিত মামলায় গ্রেপ্তার ও জেলে রাখা আমরা কোনভাবেই মানতে চাইনা। তাঁকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় একিইসাথে অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে, তানাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31