ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ৫ জন, মোহনপুর থানা ২ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মোহনপুর থানা পুলিশ শহিদুল ইসলাম ওরফে শহিদ (২৪) কে ৫৫পিচ ইয়াবাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ আফরোজা বেগম (৩০) কে ৫০০মিঃ লিঃ ফেন্সিডিলসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ মারুফ হোসেন (২০) কে ০৫বোতল ফেন্সিডিলসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী চারঘাট থানা এলাকা হতে ১৩১৪ কেজি ভেজাল গুড় উদ্ধার করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


