ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৯ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বুধবার (৯ মার্চ) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৬ গ্রাম হেরোইন, ৪ কেজি ২১৩ গ্রাম গাঁজা, ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


