ধূমকেতু প্রতিবেদক : পবায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, নওহাটা পৌর প্যানেল মেয়র আজিজুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, বিআরডিবি’র কর্মকর্তা শামসুন্নাহার, ওয়ার্ল্ডভিশন পবা এপির প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, শাহ মখদুম থানা এস আই আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল মালাকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও ফায়ার সার্ভিসের সদস্য।
মহড়া পরিচালনা করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওহাটা স্টেশনের স্টেশন অফিসার ও ওয়ার হাউজ ইন্সপেক্টর আতাউর।


