ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১৬ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, আবু তালেব (৪০), রবিউল (৫৫), রফিকুল (৪২), রবিউল ইসলাম (৩৮), রেজা (৫০), আঃ মজিদ (৩২), আনিসুর রহমান (৩২), লালন(৪৫), শামীম (৩৬), তুহিন আলী (৪১), আঃ রশিদ (৫০), দেলোয়ার হোসেন (৩৬), শহিদ ইসলাম (৩০), মনির হোসেন মোহন (৩১), আব্দুল্লাহ আল মামুন (৩৩) ও রাজিব আহম্মেদ (৩৮) ।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই শাকিল হুদা জনি ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ১৬ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


