IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী জেলা কৃষকদলের বিক্ষোভ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী জেলা কৃষকদলের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ মার্চ) বিকেল ৪টা থেকে বিদ্যুৎ, গ্যাস, পানি, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের পূর্বে তারা বিক্ষোভ মিছিল করেন বিএনপি, কৃষকদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

নগরীর বাটার মোড় থেকে মিছিল বের করে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখনেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক আলামিন সরকার টিটু।

জেলা কৃষক দলের সদস্য সচিব নাজমুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, আমিনুল হক মিন্টু, রায়হানুল আলম রায়হান, রোকনুজ্জামান আলম, ডিএম জিয়া ও অধ্যাপক সিরাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলম মাস্টার, মুহিব্বুল হক রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রফিক সরকার, মেরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, রেজাউল করিম রঞ্জু, বাগমারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, কেশরহাট পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য বুলবুল ও ১নং যুগ্ম আহ্বায়ক এনামুল হক, মোহনপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া, চারঘাট উপজেলা কৃষকদলের প্রস্তাবিত আহ্বায়ক সিরাজ মাস্টার, গোদাগাড়ী উপজেলা প্রস্তাবিত আহ্বায়ক আব্দুল ফটিক।

সভা শেষে বাঘা, তাহেরপুর ও আড়ানী পৌরসভা কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়। এতে বাঘা উপজেলায় আশরাফুজ্জামান আলম বিদ্যুৎকে আহ্বায়ক ও মোমিনুল ইসলাম হিটলারকে সদস্য সচিব, তাহেরপুর পৌরসভা আব্দুস ফজের আহ্বায়ক, সদস্য সচিব ফারুক পাটোয়ারী ও আড়ানী পৌরসভার আবুল কালাম আজাদ আহ্বায়ক ও সেলিম উদ্দিন মন্ডলকে সদস্য সচিব ঘোষণা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ বিএনপি, কৃষকদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31