ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় কলেজ হলরুমে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, অত্র কলেজের শিক্ষার্থীরা।
গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মইনুল ইসলামের সভাপতিত্বে।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম।

বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক সভাপতি ও শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, গোদাগাড়ী পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মাসুম।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক আসমা রেহেনা, শামসুন্নাহার, প্রভাষক আব্দুল্লাহ ও প্রভাষক আকতারুল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা।


