ধূমকেতু প্রতিবেদক : আগামী ১৭ মার্চ, ২০২২ খ্রিঃ তারিখ রোজ বৃহষ্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর নি¤েœাক্ত কর্মসূচী গ্রহণ করেছে।
সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০.৩০টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, সকাল ১১.৩০টায় দলীয় কার্যালয়ে প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ এবং বেলা ৩টায় সিএন্ডবি মোড়স্থ শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে “জন্মে-কর্মে, সংগ্রাম ও বিজয়ে বঙ্গবন্ধু” এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম।
উপরোক্ত কর্মসূচীসমূহে রাজশাহী মহানগর আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।


