ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে রোববার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে সাগরপাড়া বাজার এলাকায় উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতিও রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার ।
কর্মসূচি পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ হোসনে আরা।
আন্যানদের মধ্যে আলোচনা করেন, কার্যকরী কমিটির সদস্য নুরুন্নাহার পারভীন।
সভায় সংগঠনের পক্ষে নারীদের পারিবারিক অভিন্ন আইন চালু করা এবং নারীর সহিংসতা বন্ধ করার দাবি নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের গঠণতন্ত্র ঘোষণাপত্র ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করতে মহিলা পরিষদের এই অক্লান্ত প্রচেষ্টা।
সভায় সাগর পাড়া বাজার এলাকায় এলাকায় গৃহিণীরা উদ্বুদ্ধ হয়ে এ সভায় অংশগ্রহণ করেন এবং মহিলা পরিষদের সদস্য পদ গ্রহণ করবেন বলে তাদের ইচ্ছা পোষণ করেন। মোট ২২ জন নারী উপস্থিত ছিলেন।


