ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর দামকুড়া ইউনিয়নের মুরারীপুরে গতকাল বৃহস্পতিবার বিকেলে কোভিড-১৯ ও প্রতিবন্ধী ব্যক্তি শীর্ষক প্রশিক্ষণ প্রদান ও উপস্থিত প্রতিবন্ধী ও তাদের পরিবারের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে সংস্থার মুরারীপুর শাখা কার্যালয়ে ৩০জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের এই প্রশিক্ষণ ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
বিপিকেএস, ওয়াক ফর লাইফ ও দামকুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্যর সহযোগিতায় অনুষ্ঠানে সংস্থার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দামকুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন ওয়াক ফর লাইফ রাজশাহীর পনসেটি প্র্যাক্টিশনার ও ক্লিনিক ম্যানেজার মেহেদি হাসান ও দামকুড়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য কাজল রেখা।
ভার্চুয়াল প্লাটফরম জুমে যোগদান করেন বিপিকেএস এর সিএপিআরআর প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ জাকারিয়া। প্রশিক্ষণ প্রদান করেন সহ-সাধারণ সম্পাদক সালমান আরিফ (প্রতীক্ষা)। এছাড়াও সেচ্ছাসেবীসহ আরো অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।


