ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৩ মার্চ) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ৩ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৭ জন, চারঘাট মডেল থানা ৬ জন ও বাঘা ৪ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ রায়হান আলী দেওয়ান (৩৩) ও সোহেল রানা ওরফে লিটন (৩২) কে ১২ গ্রাম গাঁজাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ হাসেম (৫৭) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ লগেন হাঁসদা (৪০) ও রামায়ন মুর্মু (৪০) কে ১৪ লিটার চোলাইমদসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ সামসুল আলম (৪৭) কে ১০৪ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


