ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে একটি পার্টেক্স ফার্নিচারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর দড়িখরবনা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এই গোডাউনটি বাচ্চু নামে এক স্থানীয় মালিকের।

মালিক বাচ্চুর ছোট ভাই ধূমকেতু নিউজকে জানান, অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এক অফিসার জানান, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে। প্রাথমিক ভাবে আগুণের সূত্রপাত এখনও জানা যায়নি।

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘পারটেক্স বোর্ডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই ভবনে।



