IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চৌদ্দপাই হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত সড়ক, ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন

চৌদ্দপাই হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত সড়ক, ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ প্রকল্পের আওতায় চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৬লাখ ৮৭ হাজার ৫২২টাকা। প্রকল্পের আওতায় ১২.৬মিটার প্রশস্ত দেড় কিলোমিটার সড়ক, ১.৫ মিটার প্রশস্ত ফুটপাত, ৪.৫ মিটার প্রশস্ত প্রাইমারী ড্রেন, দশমিক ৮০০ মিটার টারশিয়ারী ড্রেন, সাইডপোস্ট প্রাইমারী ড্রেন ও ৫টি কালভার্ট নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ শেষ হলে উক্ত এলাকা যোগাযোগ ব্যবস্থা ও আর্থসমাজিক অবস্থার উন্নীত ঘটবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর মহানগরীর সরু রাস্তাগুলো প্রশস্ত করা হচ্ছে। যার সুফল পাচ্ছেন নগরবাসী। প্রশস্ত রাস্তা হওয়ায় নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি অত্র এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নীত হচ্ছে। বর্তমানে সড়ক যোগযোগ ও পরিচ্ছন্নতায় দেশের সেরা শহরে পরিণত হয়েছে রাজশাহী।

মেয়র আরও বলেন, রাজশাহীর পদ্মারকে ঘিরে প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি পাস হলে সেটি রাজশাহী শহরের জন্য আলাদা আকর্ষণ হবে। রাজশাহীতে নদী বন্দর করা হবে।

তিনি বলেন, রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পকারখানা স্থাপনের কাজ এগিয়ে চলেছে। বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের কাজ শেষ পর্যায়য়ে, প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। এছাড়া চামড়া শিল্প পার্ক স্থাপনের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো চালু হলে অনেক কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান ও প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার।

এসময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, ঠিকাদারী প্রতিষ্ঠান ডন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী হারুন-উর রশীদ, নগর আওয়ামী লীগের সদস্য জাহের উদ্দিন তেতু, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জাহের উদ্দিন সুজা।

আরও উপস্থিত ছিলেন, ২৮নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আনন্দ কুমার ঘোষ, ২৮নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, ২৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রশীদ, রাসিকের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ, শাবাব আহমেদ, কার্য সহকারী প্রবীর কুমার দাস ও শাওন হাসান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31