IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বিশেষ নৈশ ভোজ

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বিশেষ নৈশ ভোজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার রাতে জেলা পুলিশ লাইন্সের ড্রীল শেডে রাজশাহী জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আমরা নিজ নিজ জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এ কাজের সকলের সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, রাজশাহী জেলা জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

এসময় রাজশাহী রেঞ্জের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণসহ জেলা পুলিশের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

পুলিশের পেশাগত কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে এই আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথি রাসিক মেয়র ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক জানান জেলা পুলিশ সুপার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31