IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> নিরব ঘাতক হেপাটাইটিস-বি আক্রান্ত হবার আগেই নিতে হবে প্রতিষেধক

নিরব ঘাতক হেপাটাইটিস-বি আক্রান্ত হবার আগেই নিতে হবে প্রতিষেধক

ধূমকেতু প্রতিবেদক : হেপাটাইটিস-বি বা লিভার জন্ডিস রোগ এইডস রোগের চাইতেও ১০০ গুণ বেশি মারাত্মক। লিভার জন্ডিসে আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যায় অনেক বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে দেশে বর্তমানে এক কোটি মানুষ এই রোগের ভাইরাস বহন করে চলেছে। ২০ হাজার মানুষ লিভার জন্ডিস ও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে।

ইপিআই আওতার বাইরে টিকাদান ও টিকা বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচিতে এমনটাই জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার রাজশাহী নগরীর পারিজাত আবাসিক এলাকায় অবস্থিত ভাওয়াল এ্যসোসিয়েশন ডেভলমেন্ট অরগানাইজেশনের কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে আরও জানানো হয়, প্রতি বছর সরকারিভাবে ০ থেকে ১৮ মাস বয়সের শিশুদের ইপিআই এর আওতায় বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয়।

১৯৮৭ সাল থেকে দেশে এই কর্মসূচি চলছে। তবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে ইপিআই এর বাইরে অনেকেই রয়ে যায়। পরবর্তিতে বাদপরা বয়স্কদের এসব টিকার আওতায় আনতে না পারলে ইপিআই এর মূল উদ্যোশ্য সফল হওয়াা সম্ভব হবে না।

কর্মসূচিতে বলা হয় হেপাটাইটিস-বি ভাইরাস বিষয়ে সচেতনতা কম, বিশেষ করে গ্রাম অঞ্চলে। মানব দেহে চোখ, কিডনি সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ একাধিক থাকলেও লিভার মানব দেহে একটিই রয়েছে। লিভার প্রতিস্থাপন ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা। হেপাটাইটিস-বি ভাইরাস থেকে বাঁচতে আক্রান্ত হবার আগেই রক্ত পরীক্ষাপর পর নিয়ম মেনে ৪টি টিকা নিতে হবে।

রাজশাহী সিভিল সার্জনের অনুমতি ও তদারকিতে ভাওয়াল এ্যসোসিয়েশন ডেভলমেন্ট অরগানাইজেশন সাধারণ মানুষের মাঝে এই টিকা প্রদানের ব্যবস্থা করেছে। জেলার প্রতিটি কমিউটি ক্লিনিকের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। প্রতি টিকায় ব্যয় হবে মাত্র তিনশত ৫০ টাকা।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, ভাওয়াল এ্যসোসিয়েশন ডেভলমেন্ট অরগানাইজেশনের নির্বাহি পরিচালক জাহাঙ্গিরউজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিভিল সার্জন অফিসের এমও (সিএস) ডা. স.ম. বায়েজিদউল ইসলাম, এ্যডভোকেট জেরিন আকতার।

এসময় উপস্থিত ছিলেন, ভাওয়াল এ্যসোসিয়েশন ডেভলমেন্ট অরগানাইজেশনের বিভাগীয় পরিচালক নূর মোহাম্মদ, জেলা কন্ট্রোলর মনিরুজ্জামান রেজা সহ সাংবাদিকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31