ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ২ জন, পুঠিয়া থানা ৬ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী থানা পুলিশ শ্রী সবুর রামদাস (৩৮), রমজান আলী (৫০) দেরকে ১০ লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ আজিজুল মন্ডল ওরফে আজাদ (৩৬), পারুল বেগম (৪৫) দেরকে ৩২ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, বাগমারা থানা পুলিশ শ্রী সনাতন চক্রবর্তী (২৫), রকি (৩০) দেরকে ১ বোতল ফেন্সিডিল ও ৬ লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


