IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে বাস চালকের মুক্তির দাবিতে স্মারকলিপি

রাজশাহীতে বাস চালকের মুক্তির দাবিতে স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক : নগরীর কাটাখালীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় আটক চালকের মুক্তির দাবিতে কর্মসূচী অব্যাহত রয়েছে।

তাঁর মুক্তির জন্য আগামী ২৫ মার্চ পর্যন্ত সময় বেধে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি। এই সময়ের মধ্যে রহিমের জামিন না হলে ২৭ মার্চ থেকে দুই বিভাগে পরিবহন ধর্মঘটেরও ঘোষণা দেওয়া হয়েছে।

শ্রমিক নেতারা বলছেন, প্রশাসনের তদন্ত প্রতিবেদনে অনেক আগেই উঠে এসেছে যে মহাসড়ক দিয়ে বাঁশ নিয়ে যাওয়া ভ্যান এবং মাইক্রোবাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। তারপরও এক বছর ধরে চালককে কারাগারে রাখা ‘অযৌক্তিক’।

তাঁরা জানিয়েছেন, চালক রহিমের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। বাড়িতে তাঁর আর কোন কর্মক্ষম ব্যক্তি নেই। ছোট ছোট তিন সন্তানকে নিয়ে রহিমের স্ত্রী খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। হুট করেই আন্দোলন শুরু করলে বিষয়টি খারাপ দেখায়। তাই এতদিন তারা অপেক্ষা করেছেন। একবছরেও জামিন না হওয়ায় তাঁরা আন্দোলন করছেন।

রহিমের মুক্তির দাবিতে গত মঙ্গলবার নগরীর শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি।

পরদিন বুধবার জেলা প্রশাসক আবদুল জলিলের হাতে স্মারকলিপি তুলে দেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। এ সময় জেলা প্রশাসক এ বিষয়টি দেখবেন বলে আস্বস্ত করেন।

শ্রমিক নেতা মাহাতাব হোসেন চৌধুরী বলেন, ‘চালক আবদুর রহিম হানিফ পরিবহনের চালক ছিল। তার জন্য হানিফ পরিবহন কিছু করেনি। রহিমের স্ত্রী আমাদের কাছে এলে যতটুকু পেরেছি সাহায্য করেছি। পরিবারটি খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এক বছর ধরে একজন চালককে এভাবে জেলে আটকে রাখার কোন মানেই হয় না। আমরা ২৫ মার্চের মধ্যেই তাঁর মুক্তি চাই। আর তা না হলে ২৭ মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হবে।’

উল্লেখ্য, একবছর আগের ওই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সবার বাড়ি ছিল রংপুরে। মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হলে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের ১৮ যাত্রীর মধ্যে চালকসহ ১৭ জনই মারা যান। ওই ঘটনায় কাটাখালী থানায় সড়ক আইন অনুযায়ী একটি মামলা হয়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, মৃত ব্যক্তিরা আগুনে পুড়ে গিয়েছিলেন। তাই তাঁদের ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হয়। সে রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তাই মামলার অভিযোগপত্রও দাখিল করা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31