IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

পানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : ওয়াসার পানির দাম তিনগুণ বৃদ্ধি ও সারা দেশে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি।

বুধবার (১৬ মার্চ) নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্কার্স পার্টি ছাড়াও যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, নারী মুক্তি সংসদ ও জাতীয় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পানির দাম বৃদ্ধির ঘোষণার পর থেকেই ওয়ার্কার্স পার্টি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে আসছে। ওয়ার্ডে-ওয়ার্ডে বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ চলমান। ওয়াসা যদি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে শীঘ্রই ওয়াসা ভবন ঘেরাও করে তাদের এমডি ও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে দেওয়া হবে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে বক্তারা বলেন, মহামারী কাটিয়ে সাধারণ মানুষ এখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। এমন সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি অযৌক্তিক। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু ব্যক্তি ও অসাধু শ্রেণির ব্যবসায়ীদের হীন কর্মকান্ডের জন্য দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সরকারকে বিষয়গুলো দায়িত্বের সাথে দেখা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে, ঠিক তখন সরকারের কিছু মন্ত্রীরা অদায়িত্বশীলতার পরিচয় দেন। তাদের বলা কথা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল করা হয়। ওয়ার্কার্স পার্টি এই সরকারের কাছে এসব হাস্যকর কর্মকান্ড প্রত্যাশা করে না।

দ্রæত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবি করে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের দুঃশাসন থেকে মুক্তি পেতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় এনেছি। এর পেছনে গণমানুষের স্বার্থের পক্ষে অনেক লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, আজ যা উপেক্ষিত। প্রধানমন্ত্রী আমলাদের ওপর ভরসা না করে সরাসরি হস্তক্ষেপ করে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা আশা করি।

ঘন্টাব্যাপি চলা সমাবেশে সভাপতিত্ব করেন, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য সিরাজুর রহমান খান।

বক্তব্য দেন, মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম, মনিরুজ্জামান মনির, মহানগর সদস্য মতিউর রহমান মতি, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ, ওহিদুর রহমান।

সমাবেশ সঞ্চালনা করেন, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য মনিরুদ্দীন পান্না।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর সদস্য আলমগীর হোসেন, সাঈদ চৌধুরী, কাশিয়াডাঙ্গা থানার সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলু, আমিনুল ইসলাম রেজা, নারী নেত্রী রুনা আক্তার, ছাত্রমৈত্রীর মহানগরের সহ সভাপতি সাকিব আল হাসান, রাজপাড়া থানার সাধারণ সম্পাদক ইফতিক হাসান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31