IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রং পেন্সিলে ফুটে উঠলো বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ

রং পেন্সিলে ফুটে উঠলো বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চত্বরে রং পেন্সিলে শিশুরা ফুটিয়ে তুলে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধকে।

বুধবার বেলা সাড়ে ১১টায় ঘন্টাব্যাপি এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান।

উদ্বোধকের বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন-সার্বভৌম দেশ উপহার দিয়ে গেছেন। স্বাধীনতার পর দেশ গঠনে তিনি মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছেন। এ সময়ে যুদ্ধ বিধ্বস্ত এই দেশ পুর্নগঠনে ভবিষ্যতের সকল ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন, এটি বিষ্ময়কর।

বোর্ড চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ যখন শিশু রাষ্ট্র হিসেবে পথচলা শুরু করে তখন উন্নত দেশগুলো আমাদের টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল। আজ বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে আমরা নিজেদের সক্ষমতা তুলে ধরে মাথা উঁচিয়ে গৌরবের সঙ্গে বসবাস করছি। আমরা পারি তা প্রমাণ করেছি। এখন আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন করছি। তোমরা শিশুরা শতবর্ষ উদযাপন করবে। বঙ্গবন্ধুর সুখী, সমৃদ্ধশালী, অসাম্প্রদায়িক, শক্তিশালী দেশ গঠনের যে স্বপ্ন তা পূরণ করবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাজশাহী শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছয় জন ছাত্র ও ১৪ জন ছাত্রী ‘বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ’ বিষয়ের উপর চিত্রাঙ্কন করে।

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুন তার প্রতিক্রিয়ায় জানায়, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়গুলো আমাদের মনে সব সময় জাগ্রত থাকে। এই বিষয়ের উপর ছবি আঁকতে আমাদের ভালো লাগে। আজকেও ছবি আঁকলাম। আমার খুবই ভালো লাগছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোর্ড সচিব হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম, বোর্ড অফিসার কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুর রহমান খান, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের এডুকেটর শামসুন্নাহার, কেন্দ্রের লাইফ স্কিল ট্রেইনার কাম জব প্লেসমেন্ট অফিসার জহুরুল হক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31