ধূমকেতু প্রতিবেদক : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি তুলে ধরার জন্য ও শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে যাবার জন্য মাহালী আদিবাসী যুব সংগঠনের উদ্যোগে ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর Youth Ambassadors for Change (YAC) প্রকল্পের সহযোগিতায় গত ১৬মার্চ বিকাল ৪ ঘটিকা হতে ১৭ই মার্চ বৃহস্পতিবার পর্যন্ত যুব সম্মেলন এর আয়োজন করা হয়েছে।
প্রকল্পের মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে রাখা হয়েছে Be the Change Maker। যুব সম্মেলনের প্রথম দিনে শান্তা মারীয়া ডি’ কস্তা যুবক-যুবনারীদের উদ্দেশ্যে বলেন, যুবা বন্ধুগণ যেন নিজেদের ও সমাজের ইতিবাচক পরিবর্তন আনায়নে প্রত্যেকে পরিবর্তনের দূত হয়ে প্রত্যেকে সমাজ পরিবর্তনকারী হয়ে উঠতে পারে।
সম্মেলনের মূল উদ্দেশ্য :
- ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যুব সম্প্রদায়কে একত্র হতে সহায়তা করা।
- ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যুব সম্প্রদায়ের একটি জাতীয় প্লাটফরম তৈরী করা।
- সামাজিক ইস্যুগুলো আলোচনা, মৌলিক অধিকার আদায় ও বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের ধারণায় যুবকদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং সুশীল সমাজের বিভিন্ন দলগুলোকে সংযুক্ত করা।
- সামাজিক ইতিবাচক পরিবর্তন আনায়নে সাংস্কৃতিক গর্ব, আত্ম-মর্যাদা, এবং সামাজিক দায়বদ্ধতার মনোভাব তৈরী।
- সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবীয় অধিকার এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে যুবকদেরকে উৎসাহিত করা।
বৃহস্পতিবার ১৭ই মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৮ টার দিকে শপথ বাক্য পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এবং জন্মদিন উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ধর্মপ্রদেশের প্রদেশপাল বিশপ জের্ভাস রোজারিও।
প্রধান অতিথি বলেন, একটা জাতিকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। সেই সাথে শুধু জাতিকে নিয়ে স্বপ্ন দেখলে হবে না প্রতিটা ব্যক্তিকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য সকল চেষ্টা করতে হবে। তিনি একটি মন্ত্র সকলকে শেখান যেখানে বলা হয়েছে আমি পারি, আমি পারবো। তিনি বিশেষ ভাবে সমাজের যুবনারীদের এগিয়ে আসার আহবান করেন। যেখানে তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতার সাথে দেশ পরিচালনার কথাটিও উদাহরণ হিসেবে নিয়ে আসেন। এই বিষয়টি বলে তিনি যুবক-যুবনারীদের আহবান করেন যেন তারা এই মন্ত্র মাথায় রেখে নিজের আত্মবিশ^াস বাড়িয়ে এগিয়ে যায় নিজের লক্ষ্যে। যেখানে তার মধ্যদিয়ে একটি জাতি উন্নতি করতে পারবে।

বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা মি. বেঞ্জামিন টুডু, খ্রীষ্টজ্যোতি পালকীয় কেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, শান্তা মারীয়া ডি’ কস্তা এ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট লিডার- ইয়ুথ এ্যাম্বাস্যাডর ফর চেঞ্জ (ওয়াইএসি), ফাদার ফবিয়ান মারান্ডি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এসআইএল এর কান্ট্রি ডিরেক্টর মি. কর্নেলিউশ টুডু।
তিনি বলেন, একজন ব্যক্তিকে জীবনে উন্নতি করতে হলে কত সংগ্রাম, সাধনা, পরিশ্রম করতে হয় যার মধ্যে দিয়ে একজন ব্যক্তি জীবনে উন্নতির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে পারে। সেই সাথে তিনি নিজের জীবনের কষ্টের ও সংগ্রামের গল্পটাও সহভাগিতা করেন। এভাবে অতিথিগণ একটি জাতিকে কিভাবে উন্নতি করা যায় সেই বিয়ায়টি তুলে ধরেন।
পরে এ বিষয়ে শিক্ষা সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী ধর্মপ্রদেশের প্রদেশপাল বিশপ জের্ভাস রোজারিও।
সেমিনারে যুবক-যুবতীদেরকে ভবিষ্যত দিক নির্দেশনামূলক আলোচনা, আদর্শ ব্যাক্তি হিসেবে গড়ে উঠা বা উন্নয়নের আহŸান, পথনিদের্শনা, বিশ্বের, দেশের যুবদের তথা নিজেদের ও অবস্থান/চিত্র তুলে ধরা ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী হিসেবে তাদের অধিকার সচেতনতা এবং নাগরিক হিসেবে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা বিষয়ক সচেতনতা প্রদান করা হয়। এ ছাড়াও, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী হিসেবে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য উদ্বুদ্ধ করা হয়।

দিনের শেষে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জয়া মারিয়া পেরেরা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি)।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী ধর্মপ্রদেশের প্রদেশপাল বিশপ জের্ভাস রোজারিও।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের লেকচারার মি. থিউটনিয়াস হেম্ব্রম, এসআইএল এর কর্মীবৃন্দ প্রমুখ।
আলোচনা সভা এবং কেক কাটার মধ্যদিয়ে আবার বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালনের আনন্দ নিয়ে মাহালী যুব সম্মেলনের সমাপনী করা হয়।


