IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের মুজিববর্ষ গ্রন্থ উৎসব

রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের মুজিববর্ষ গ্রন্থ উৎসব

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১০দিন ব্যাপী “মুজিববর্ষ গ্রন্থ উৎসব” এর উদ্বোধন করা হয়েছে। নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও রাবি ছাত্র উপদেষ্টা দপ্তরের পৃষ্ঠপোষকতায় গ্রন্থ উৎসবটি ১৭ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৬ মার্চ অবধি।

বৃহস্পতিবার (১৭মার্চ) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে গ্রন্থ উৎসবটির উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়া ও অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা তারেক নূর এবং প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যবৃন্দ।

উপাচার্য বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর ও আনন্দদায়ক দিন। কারণ বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আমাদের বাঙালী রাষ্ট্র ও বাংলাদেশের সৃষ্টি হয়েছে। কাজেই বঙ্গবন্ধুর জন্মদিনে তাকে ঘিরে বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশে মেতে উঠবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ বাংলার সকল মানুষ জানুক।

গ্রন্থ উৎসব সম্পর্কে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গর্বিত প্রতিষ্ঠান “নবজাগরণ ফাউন্ডেশন” “মুজিববর্ষ গ্রন্থ উৎসবের” আয়োজন করেছে। এখানে বঙ্গবন্ধু কর্ণার করে বঙ্গবন্ধু সম্পর্কিত প্রচুর বই রাখা হয়েছে। যারা বঙ্গবন্ধুকে জানতে আগ্রহী তাদেরকে নিশ্চয়ই আজকের এই বই মেলা উৎসাহ যোগাবে।

উদ্বোধন শেষে গ্রন্থ উৎসবটি ঘুরে ঘুরে দেখেন উপাচার্য ও অন্যান্য অতিথিবৃন্দ। এসময় উপাচার্য প্রায় দশজন শিশুকে দুইটি করে গল্পের বই বিতরণ করেন এবং তিনি নিজেও বেশ কিছু রাজনৈতিক গ্রন্থ সংগ্রহ করেন। বই মেলায় ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের বই সংগ্রহ করে সাজিয়ে রাখা হয়েছে। সেখানে আছে রাজনৈতিক গ্রন্থ, আত্মজীবনীমূলক বই, গল্প,উপন্যাস, কবিতা,বৈজ্ঞানিক কল্পকাহিনী, শিশুতোষ গ্রন্থসহ বিজ্ঞানের বিভিন্ন ধরনের মজার বই।

উল্লেখ্য যে, ২০১৫ সাল থেকে নবজাগরণের উদ্যোগে প্রতি বছর গ্রন্থ উৎসবের আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31