ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম।
অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।
এসময় বক্তব্য রাখেন, মুরাদুল ইসলাম মুরাদ, রুস্তম আলী, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বাবলু হোসেন, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাস্টার, রাবিয়া খাতুন সিমা, ডলি আক্তার প্রমুখ।


