ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২ টার দিকে নগরীর সাহেব বাজার গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম ওমর ফারুক (২৫)। সে কাটাখালী থানার এমাদপুর(উত্তরপাড়া) গ্রামের জমশেদ আলীর ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই নুরন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মডেল থানার গণকপাড়া এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।
পুলিশ আরও জানায়, উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম দুপুর ১ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ওমর ফারুককে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


