IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে দিনব্যাপী ‘ইয়ুথ ক্যারিয়ার কনফারেন্স ৩.০’

রাজশাহীতে দিনব্যাপী ‘ইয়ুথ ক্যারিয়ার কনফারেন্স ৩.০’

ধূমকেতু প্রতিবেদক : বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে শিক্ষা ক্ষেত্র থেকে চাকরি ক্ষেত্র নিজের একটা অবস্থান তৈরির লড়াই এ প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বী মানুষের নিত্য সঙ্গী। জয়ী হবার স্বপ্ন কে বাস্তবে রূপান্তরিত করতে হলে থাকতে হবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে। গড়ে তুলতে হবে নিজেকে অন্য প্রতিযোগীদের তুলনায় সময় উপযোগী করে। যা একজন প্রতিযোগী কে অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে আলাদাভাবে গুরুত্বের সহিত উপস্থাপন করে।

আর সেই কারণে সকল স্বপ্নবান, আশাবাদী তরুণ প্রজন্মের কর্মজীবনের পথের উন্নতির জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন ও সঠিক সফল ক‍্যারিয়ার লাভের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণে দিকনির্দেশনা দেওয়ার জন‍্য “Sketch Your Career”স্লোগানকে সামনে রেখে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, রাজশাহী বিভাগ প্রথম বারের মত সারাদিন ব্যাপী “ইয়ুথ ক্যারিয়ার কনফারেন্স ৩.০” এর আয়োজন করে।

‘ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ’ রাজশাহী বিভাগ কর্তৃক আয়োজিত এই “ইয়ুথ ক্যারিয়ার কনফারেন্স ৩.০” সারাদিন ব্যাপী কনফারেন্সটি শুক্রবার (১৮ই মার্চ) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্সটিতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ গোলাম সাব্বির সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সাহিদ জামান।

কনফারেন্সটিতে উপস্থিত ছিলেন, ‘ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ’ রাজশাহী বিভাগীয় উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড: কুদরত-ই-জাহান যার স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় কনফারেন্সটি।

সকল পার্টিসিপেন্টদের জন্য এই কনফারেন্সটিতে রাখা সারদিনব্যাপী চমকপ্রদ ছয়টি সেশান এ বক্তব্য রাখেন বিশেষ কিছু বক্তা যেখানে ইফেক্টিভ সিভি রাইটিং ও কমিউনিকেশন হ্যাকস নিয়ে বক্তব্য রাখেন, আরিফিন রহমান হিমেল (প্রেসিডেন্ট, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ)।

ইন্টারভিউ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বক্তব্য রাখেন, জাহিদ হাসান (ফাউন্ডার এন্ড সিইও “প্যাসোনেট ওয়াল্ড লিমিটেড”)।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিয়ে বক্তব্য রাখেন, অধ্যাপক পারভেজ রানা (৩৬ বিসিএস, শিক্ষা ক্যাডার রাজশাহী কলেজ, রাজশাহী)।

উদ্যোক্তা মানসিকতা নিয়ে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম শাহীন (ফাউন্ডার এন্ড সিইও,টেক কারিগর)।

IELTS ও বিদেশে পড়াশোনা বিষয়ক নিয়ে বক্তব্য রাখেন প্রোজেক্ট হেড‌ওয়ে, ব্রিটিশ কাউন্সিল টেস্ট সেন্টার বাংলাদেশ এর প্রোজেক্ট ডিরেক্টর এন্ড মাস্টার ট্রেইনার পল বিশ্বাস।

ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, রাজশাহী বিভাগের এই আয়োজনে পার্টিসিপেন্ট হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীসহ আরও বেশ কিছু শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৪০০ এর ও অধিক শিক্ষার্থী। কনফারেন্সটি সহজতর করার লক্ষ্যে টেকনোলজিক্যাল পার্টনার হিসেবে টেক কারিগর ও নলেজ পার্টনার হিসেবে সতীর্থ প্রকাশনী ছিলেন।

পরিশেষে টেক কারিগর ও ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের মৌ সাইন, অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট, অর্গানাইজিং মেম্বারদের এবং সকল পার্টিসিপেন্টস দের মাঝে সার্টিফিকেট তুলে দেয়ার মধ্যে দিয়ে কনফারেন্স টির সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31