IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে দুইদিন ব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

রাজশাহীতে দুইদিন ব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

ধূমকেতু প্রতিবেদক : ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নগরীতে রোববার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এই উৎসব চলবে আজ ২১ মার্চ পর্যন্ত। চিলড্রেন’স ফিল্ম সোসাইটির আয়োজনে রোববার বেলা ১১টার দিকে নগরীর শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি এফএমএ ডা. জাহিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, চিলড্রেনস ফিল্ম সোসাইটির আহ্বায়ক জাবীদ অপু।

এছাড়াও সদস্য সচিব রমিজ হাসান প্রতীক, সমন্বয়কারী মুনিফ আরিয়ান সুখ, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, এবং ঢাকা থেকে আগত উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন, হাসান তড়িৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানাচ্ছেন, প্রতিদিন সকাল ১১টা, বেলা ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬ টায় মোট ৪টি প্রদর্শনী চলবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য বিনা মূল্যে উন্মুক্ত থাকবে। এবারও উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে রয়েছে বাংলাদেশি শিশুদের নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগটি।

এই বিভাগে এবার ২৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এবারও দইয়ং বাংলাদেশি ট্যালেন্ট’ শীর্ষক বিভাগটি রয়েছে। যেখান থেকে ১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ নির্মাতারা অংশ নিয়েছেন। রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ। এ বিভাগে জমা পড়েছিল ৯০টি দেশের ২১০০টি চলচ্চিত্র। যার মধ্য থেকে উৎসব কমিটির দ্বারা প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশসহ আরও ৩৮টি দেশের মোট ১১৭টি চলচ্চিত্র।

আয়োজকরা জানান, এই চলচ্চিত্রগুলো বিচার করার জন্য চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অমিতাভ রেজা চৌধুরী, শবনম ফেরদৌসীকে সদস্য করে আন্তর্জাতিক জুরি বোর্ড গঠন করা হয়েছে। রাকা নওশিন নাওয়ারা ও ফকররুল আরেফিন খানকে সদস্য করে “ইয়ং বাংলাদেশ ট্যালেন্ট” বিভাগের চলচ্চিত্র বিচার করার জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে।

রাজশাহী ফেস্টিভ্যাল ডিরেক্টর আননাবা কবীর প্রকৃতি জানান, প্রতিবছরের মতো এবার ও চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে শুরু হয়েছে ১৫ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। গত ১১ মার্চ থেকে ঢাকার আগারগাঁওয়ে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফ্লিম আর্কাইভ মিলনায়তনে।

রাজশাহীতে ২০ মার্চ বেলা ১১ টায় ৯৫ মিনিট প্রদশিত হয় আমার বন্ধু রাশেদ, দুপুর ২ টায় ১৮৬ মিনিট ভারতের মাই ফাদার সুপার হিরো, বিকেল ৪ টায় রাশিয়ার ৮৮ মিনিট সুমো কিভ ওরফে লিটল ওয়ারিয়র, সন্ধা ৬ টায় ভারতের ১১৮ মিনিট হীরক রাজার দেশে।

২১ মার্চ বেলা ১১ টায় চিনের ৯৮ মিনিট কুংফু গার্ল, দুপুর ২ টায় ফ্রান্স্রে ১৪ মিনিট শুমের ওডিসি, ৩ মিনিট রোমানিয়ার আপনার দাঁতের জন্য ধন্যবাদ, মালেশিয়ার ৩ মিনিট ফ্রেম করা স্মতি, র্জামানির ৫ মিনিট ভযঙ্কর, যুক্তরাজ্যর ১০ মিনিট মিও বা কখনো নয়, মেক্রিকোর ১০ মিনিট আমার দাদি মাতিলদে, ভারতের ২০ মিনিট পাঠশালা, স্পেনের ১২ মিনিট ছাতা, ব্রাজিলের ২২ মিনিট দ্যা সিক্রেট অফ দ্যা লিভস।

বিকেল ৪ টায় সুইজারল্যান্ডের প্রতিবেশী ও সন্ধ্যা ৬ টায় বাংলাদেশের ৪৫ মিনিট কাঁঠাল চলচ্চিত্র গুলো প্রর্দশনী করা হবে। উৎসবে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে ও যাতায়াতের জন্য যানবহনের ব্যবস্থাও রয়েছে। প্রর্দশনীতে অংশ নিয়েছে রাজশাহী মিশন সরকারি উচ্চ বিদ্যালয়, রিভার ভিউ স্কুল, বিবি হিন্দু একাডেমী ও পুলিশ লাইন স্কুলসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31