IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পুঠিয়ায় খালের মুখ ভরাটে বিলের ফসলে জলাবদ্ধতার আশঙ্কা

পুঠিয়ায় খালের মুখ ভরাটে বিলের ফসলে জলাবদ্ধতার আশঙ্কা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জয়পুর এলাকা সংলগ্ন একটি খালের মুখ ভরাট করছেন স্থানীয় এক ব্যক্তি। এতে বর্ষা মৌসুমে পানি বের হতে না পেরে পার্শ্ববর্তী চারঘাট উপজেলার চারটি বিল ও পুঠিয়া উপজেলার কিছু বিল। জলাবদ্ধতা দেখা দেবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা যায়, খালটি নারদ নদ সংযুক্ত হওয়ায় স্থানীয়ভাবে নারদ খাল নামে পরিচিত। ২০১৮-২০১৯ অর্থ বছরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ খালটি পুনঃখনন করে।

স্থানীয় কৃষকেরা জানান, চারঘাট উপজেলার ইউসুফপুর, শ্রীখন্ডী, জয়পুর ও চক মুক্তারপুর ছাড়াও পুঠিয়া উপজেলার ভিতর দিয়ে অনেকগুলো বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে এই খাল দিয়ে।

পুঠিয়া উপজেলার আব্দুল ছাত্তার নামের চাষী বলেন, তিন বছর আগে নারদ খালের সম্পূর্ণ জমি দখলমুক্ত করা হয় আবার পুনরায় সংস্কার করা হয় কিন্তু এখন আবার আগের নজরদারির অভাবে ভরাট হয়ে যাচ্ছে এতে করে আমাদের বিলের পানি নামার কোন সুযোগ থাকছে না যেখানে তিনটি আবাদি ফসল হতো সেখানে এখন আর হয় না।

দুই উপজেলা মিলে প্রায় ৩-৫ হাজার বিঘা ফসলি জমি রয়েছে। এসব জমির অধিকাংশই তিন ফসলি। বর্ষা মৌসুমে এসব জমি পানিতে তলিয়ে যায়। পরে সেই পানি জয়পুর এলাকার নারদ খাল দিয়ে প্রবাহিত হয়ে।

পুঠিয়া উপজেলার ভেতর দিয়ে নারদ নদে গিয়ে মেশে। কিন্তু গত এক সপ্তাহ ধরে জয়পুর বাজার সংলগ্ন নারদ খালের অভিমুখ ভরাট করা স্থানীয় সাবেক ইউপি সদস্য ইখলাস উদ্দিন বলেন, এই খাল ভরাট হয়ে গেলে চারটি বিলের হাজার হাজার একর জমির ফসল হুমকিতে পড়বে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, নারদ খালের অভিমুখে ট্রাকে করে মাটি এনে ফেলা হচ্ছে। এরপর রাতের আঁধারে ভেকু দিয়ে সেই মাটি খালে ফেলে ভরাট করা হচ্ছে।

পুঠিয়ায় খালের মুখ ভরাট

শরীফুল ইসলাম নামে স্থানীয় এক কৃষক জানান, বর্ষা মৌসুমে আশপাশের সব এলাকার পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়। রাতের আঁধারে খালের অভিমুখ ভরাট করা হচ্ছে। এতে বর্ষার সময় পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হবে। তলিয়ে যাবে জমির ফসল। চাষাবাদ নেওয়া হবে।’

ব্যাহত হয়ে চরম ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ইখলাস উদ্দিন বলেন, অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে এই এলাকার কৃষি জমি ধ্বংসের পথে। এই বালটি ভরাট হয়ে গেলে চারটি বিলের হাজার হাজার একর জমির ফসল হুমকিতে পড়বে।

যোগাযোগ করা হলে খাল ভরাটকারী মোহাম্মদ বাবু বলেন, হচ্ছে। বালের অভিমুখে ওই জমি ক্রয়সূত্রে এই জমির মালিক আমি। নিজের দাবি করে মোহাম্মদ বাবু বরেন্দ্র কর্তৃপক্ষ ভুলক্রমে আমার নামের এক ব্যক্তি তা ভরাট করছেন। ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খনন করেছে। এখন আমার প্রয়োজনে আমি ভরাট করছি।’

খালের মুখ ভরাটের ব্যাপারে জানতে চাইলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চারঘাট ও পুঠিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আল-মামনুর রশীদ বলেন, খালটি ২০১৮-২০১৯ অর্থ বছরে পুনঃখনন করা হয়েছে। এই খালের জমির মালিক সরকার। খালের মুখ ভরাটের অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31