ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কর্মক্ষেত্রে নিরাপত্তা, দ্রব্যমূল্যের দাম কমানো, নারী শ্রমিকদের সমমজুরী নিশ্চিত, নির্মাণ শ্রমিকদের ন্যূনতম মজুরী সন্তোষজনকভাবে বৃদ্ধিসহ ১২ দফা দাবীতে মানববন্ধন করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০ টার দিকে নগরীর সাহেব বাজার গণকপাড়া মোড়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) রেজিঃ নং বিঃ১৯৭১ এর রাজশাহী জেলা কমিটির পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) রেজিঃ নং বিঃ১৯৭১ এর রাজশাহী জেলা কমিটির সভাপতি নবাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সভাপতি রবিউল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন, ইনসাব রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।
মানববন্ধন পরিচালনা করেন, ইনসাব রাজশাহী জেলা কমিটির কার্যকরী সভাপতি আজিজুল বাঙ্গালী।
এসময় উপস্থিত ছিলেন, ইনসাব রাজশাহী জেলা কমিটির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, মুকুল, হারুন অর রশিদ।


