ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিডি ক্লিন সামাজিক সচেতনতা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
বিডি ক্লিন রাজশাহীর সদস্য শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু ও মহানগর আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন তেতু।
এসময় মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, রাজশাহী যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহোলী আকতার মিতা, ৩০ নং ওয়ার্ড মহিল আওয়ামী লীগের নাজমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


