IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পুঠিয়ায় নির্দেশ না মানায় ওএমএস ডিলারকে মারধরের অভিযোগ

পুঠিয়ায় নির্দেশ না মানায় ওএমএস ডিলারকে মারধরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নিয়ম ভর্হিভূত ভাবে মাত্রাতিরিক্ত ওএমএস চাউল-আটা দিতে নির্দেশ দেয় স্থানীয় একটি প্রভাবশালী মহল। সে নির্দেশনা না মানায় ওই চক্রটি ক্ষীপ্ত হয়ে ওএমএস ডিলার ও তার সহযোগিকে ব্যাপক মারধর করেছে। এ ঘটনায় ওই ডিলার বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ও আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী ওএমএস ডিলার শরিফ খান গোপালহাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। অপরদিকে অভিযুক্ত দুইজন হলেন, পুঠিয়া বাজার এলাকার মৃত কালু শেখের ছেলে জিয়া ও একই এলাকার সুমন নামের এক যুবক।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত জিয়া ও সুমন দুই বস্তা আটা ও চাউল দাবী করেন। সে দাবী না মানায় তারা ডিলার শরিফ খান ও তার সহযোগিকে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগকারী ওএমএস ডিলার শরীফ খান বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক নির্ধারিত মূল্যে একজন ব্যাক্তি ৫ কেজি চাউল ও ৫ কেজি আটা কিনতে পারবেন। এর বেশী দেয়ার কোনো বিধান নেই। কিন্তু স্থানীয় একদল যুবক আমাদের কাছে নিয়ম ভর্হিভূত ভাবে চাউল আটা দিতে নির্দেশ দেয়। আমরা তাদের কথায় রাজী না হওয়ায় তারা আমাদের দুইজনকে মারধর করে ও মুখে দাড়ি গুলো ছিড়ে ফেলে।

তিনি বলেন, এ বিষয়ে দুই জনের নাম উল্লেখ করে ও আরও ৬-৭ জনকে আসামি করে বুধবার দুপুরে থানায় একটি অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওএমএসের চাউল আটা না দেয়ায় একটি কেন্দ্রে মারধরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগি থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31