ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : সোনালী ব্যাংক লিমিটেড, মোহনপুর শাখায় ব্যাংকের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার সোনালী ব্যাংক হবে সবার এই স্লোগান কে সামনে রেখে বৃহস্পতিবার সোনালী ব্যাংক কার্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেডের সমৃদ্ধি ও সাফল্যের ৫০ বছর পূর্তিতে সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা জানানো সহ গ্রাহক গণের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয় ও ব্যাংকের উত্তোরোত্তর সাফল্য কামনা করে প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ওমর ফারুক সুমন (প্রিন্সিপাল অফিসার) মমিনুল হাসার সনি,সিনিয়র অফিসার মুশফিকাত হোসেন মুবিন, সহ সকল কর্মকর্তা কর্মচারী, গ্রাহক ও মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ আরও গ্রাহকবৃন্দরা উপস্থিত ছিলেন।


