IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরে বালিশ চাপায় স্ত্রী হত্যার অভিযোগ

তানোরে বালিশ চাপায় স্ত্রী হত্যার অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোরে স্বামী আশরাফুল ও তার দ্বিতীয় স্ত্রী মুসলেমা বেগমের বিরুদ্ধে প্রথম স্ত্রী রহিমা বিবি (৩৮) নামের দুই সন্তানের গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রীকে আসামী করে নিহত গৃহবধূর রহিমার পিতা আফতাব উদ্দীন বাদী হয়ে তানোর থানায় মামলা করেছেন। শুক্রবার পর্যন্ত পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে পারেনি।

বৃহস্পতিবার বেলা ১২টার উপজেলার কলমা ইউনিয়নের গংগারামপুর বদলিপাড়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ধামা চাপা দেবার জন্য রহিমা মারা যাবার বিষয়টি কাউকে বলা হয়নি। তবে বিকালের মধ্যে গ্রামের লোকজন বিষয়টি জেনে যায়। বিকাল থেকে আশরাফুল ওতার দ্বিতীয় স্ত্রী মুসলেমা বেগম বাড়ি থেকে পালিয়ে যায়।

থানা পুলিশ ও সংশ্লিষ্ট জানা গেছে, উপজেলার গংগারামপুর বদলিপাড়া গ্রামের মৃত অসিম উদ্দিনের পুত্র আশরাফুলের সঙ্গে প্রায় ১৮ বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের মালবান্দা শল্লাপাড়া গ্রামের আফতাব উদ্দিনের মেয়ে রহিমা খাতুনের। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে কারণে অকারণে স্ত্রীকে নির্যাতন করেন স্বামী আশরাফুল। তাদের সাত বছরের ছোট ছেলে আব্দুল্লাহ প্রতিবন্ধী এবং বারো বছরের বড় ছেলে আরিফ হোসেন।

তবে স্বামী আশরাফুল প্রথম স্ত্রী রহিমা বিবির অনুমতি ছাড়াই স¤প্রতি দ্বিতীয় বিয়ে করেন আশরাফুল। এরপর থেকে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এ অবস্থায় গত প্রায় ১৫ দিন আগে স্ত্রী রহিমা বিবিকে নির্যাতন করে স্বামী ও দ্বিতীয় স্ত্রী মিলে প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। বাধ্য হয়ে রহিমা বিবি পিতার বাড়িতে চলে আসেন। কিন্ত স্বামী আশরাফুল আর নির্যাতন করবেনা বলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা স্বামীর বাড়িতে যেতে বলেন। তাদের কথায় এবং সন্তানদের কথা ভেবেই রাহিমা বিবি গত ৫ দিন আগে স্বামীর বাড়িতে যান।

নিহত মেয়ের পিতা আফতাব উদ্দীন জানান, কয়েকদিন ভালো থাকলেও গত বুধবার রাতে আমার মেয়ে শারীরিক নির্যাতন করে গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মাঝামাঝি সময়ের মধ্যে নিজ ঘরে আশরাফুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী বালিশ চেপে মেরে ফেলে বারান্দায় রেখে দেয়। ওই গ্রাম থেকে মোবাইলের মাধ্যমে ঘটনা শুনে দ্রæত মেয়ের বাড়িতে গিয়ে দেখি বারান্দায় মরদেহ পড়ে আছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে লাশ পাঠানো হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31