ধূমকেতু প্রতিবেদক : পবায় শুরু হয়েছে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা। বৃহস্পতিবার আধুনিক প্রযুক্তি সম্প্রসারণেরে মাধ্যমে রাজশাহী বিভাগের আওতায় এ মেলার উদ্বোধন করা হয়।
পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা সহকারি কমিশনার ভূমি শেখ এহসান উদ্দীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পবার আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিআরডিবি’র কর্মকর্তা সামশুন্নাহার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


