ধূমকেতু প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় এনজিও ফেডারেশন (এফএনবি) রাজশাহীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন করা হয়।
রাণীবাজারস্থ অলোকার মোড় চেম্বার অব কমার্স ভবনের সামনে থেকে প্রভাত ফেরী শুরু করে ভূবন মোহন পার্কে গিয়ে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ব্র্যাক প্রতিনিধি ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মহসিন আলী।

মহান স্বাধীনতা দিবস ২০২২ কর্মসূচীতে রাজশাহী জেলার এফএনবি’র সদস্য সংস্থা হিসেবে অংশগ্রহণ করেন ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, আশ্রয়, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, জাগরনী চক্র ফাউন্ডেশন, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), বিডো, বেলা, আরএসডিপি, এর নির্বাহী প্রধান ও প্রতিনিধিগণ।


