ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ।
শনিবার (২৬ মার্চ) সকাল ৬ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ (একত্রিশ) বার তোপধ্বনি মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সুচনা করা হয়।
মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজনে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন পবা-মোহনপুর ৩ আসনের এমপি মহোদয়ের পক্ষ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন উপজেলা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ মোহনপুর থানা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বিএনপি অঙ্গসংগঠন, দলিল লেখক সমিতি, শতফুল বাংলাদেশ, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব, এনজিও , শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্ব স্তরের জনগন ফুল দিয়ে পুস্পস্তবক অর্পন করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পবা-মোহনপুর ৩ আসনের এমপি আয়েন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ্যাড আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম প্রমূখ।
সকাল ৮ টার সময় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ এর পর মাঠে ডিসপ্লে অনুষ্ঠিত হয় ।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। উপজেলা হল রুমে আলোচনা সভা ও বীর মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


