ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ১৯নং ওয়ার্ডে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার বিকেলে ছোটবনগ্রাম ব্যাংক টাউন, স্কুল মোড়, কেন্দ্রীয় আঞ্জুমান জামে মসজিদ সংলগ্ন রাস্তা, হাজরা পুকুর পাবনা পাড়া, শিরোইল কলোনী ৩নং গলির রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ পরিদর্শন করেন মেয়র লিটন। এ সময় উন্নয়ন কাজের সার্বিক খোঁজখবর নেন এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, শিরোইল কলোনী স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়।
এছাড়াও থানা আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ, শরিফুল ইসলাম, ১৯নং ওয়ার্ডের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জেসমিন আকতার জেমি, নারীনেত্রী আকলিমা খাতুন, যুবলীগ নেতা রুমুন শেখ ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।


