IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পুঠিয়ায় মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ

পুঠিয়ায় মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : শীতের আমেজ শেষ হতে না হতেই রাজশাহীর পুঠিয়ায় মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বদ্ধ জলাশয় ও নর্দমায় আবর্জনার অপরিস্কারের কারণে মশার প্রভাব বেড়েছে কয়েক গুন।

স্থানীয়দের অভিযোগ প্রতিবছর বাজেটে মশা নিধনে মোটা অংকের বরাদ্দ হলেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষ নানা অযুহাতে তাদের দায় সারছেন। তবে বিগত বছরের চেয়ে এবার অতিরিক্ত মাত্রায় মশার উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ লোকজন ডেঙ্গু আতংকে ভুগছেন।

পৌরসভার বিশেষ সূত্রে জানা গেছে, পৌরসভায় মশা নিধনের ফগার মেশিন রয়েছে। কিন্তু মেশিনটি বৎসরের শুধু একবার ব্যবহার করা হয়।

সাধারণ নাগরিকরা জানান, নাগরিক সুবিধার্থে নিয়মিত এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন, সড়ক বাতি, পানি নিস্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ ও মশা নিধন কার্যক্রম অব্যাহত রাখার নিয়ম রয়েছে। পুঠিয়া পৌরসভা গঠনের ২০ বছরেও সে সুবিধা বঞ্চিত পৌরবাসী।

এদিকে পৌরসভা গঠনের পর দীর্ঘ ১৪ বছর প্রশাসক ও প্রায় সাড়ে ছয় বছর থেকে নির্বাচিত জনপ্রতিনিধি (মেয়র) দ্বায়িত্ব পালন করছেন। অথচ এখনো পৌরবাসী মশা নিধনের কোনো সুবিধা পায়নি বলে অভিযোগ উঠেছে।

শরিফ হোসেন নামে একজন পৌরবাসী বলেন, নিয়মিত কর দিয়েও নাগরিকরা তাদের প্রাপ্য সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত। এ যাবত পর্যন্ত আমাদের এলাকায় কখনও সঠিক সময়ে মশা মারার কার্যক্রম চালায়নি পৌরসভা। প্রতি বছরে একবার করে শুধু রাস্তার দু’পাশ দিয়ে ধোঁয়া দিয়ে দায় সারে পৌরসভা।

শুধুমাত্র রাস্তার কয়েকটি স্থানে আলোকবাতি লাগিয়ে নামমাত্র নাগরিক সেবা দিচ্ছে।

৭ নং ওয়ার্ড কমিশনার যুবায়ের ইসলাম জেবের বলে, মশার উপদ্রব বেড়ে গেছে এ বিষয়ে আমাকে অনেকেই মৌখিক অভিযোগ করেছেন সেজন্য আমরা অচিরেই খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পৌর মেয়র আল মামুনকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930