IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> আদিবাসী কৃষক হত্যার বিচারের দাবি রাবি শিক্ষার্থীদের

আদিবাসী কৃষক হত্যার বিচারের দাবি রাবি শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ধানের জমিতে সেচ না পেয়ে বিষপানে দুই আদিবাসী কৃষকের মৃত্যুর প্ররোচনাকারী নলকূপ অপারেটর কৃষকলীগের ওয়ার্ড সভাপতি সাখাওয়াত হোসেনের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৩০ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি পালন করেন আদিবাসী ও সাধারণ শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা গোদাগাড়ীর দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি হত্যার মূল প্ররোচনাকারী নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার আওতায় আনা এবং আদিবাসী দুই কৃষকের পরিবারের ক্ষতিপূরণের দাবিও জানান তারা।

এসময় বিভিন্ন প্লেকার্ড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন, ” পাহাড় সমতলের আদিবাসীদের উপর সকল যুলুম বন্ধ করুন”, “নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দাও”,” কৃষক নির্যাতনের প্ররোচনাকারী সাখাওয়াতের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

রিদম শাহরিয়ার সঞ্চালনায় বাংলা বিভাগের শিক্ষার্থী ফরিদা ইয়াসমিন বলেন, এই এলাকায় শুধু আদিবাসীদের জমি গুলোতে গভীর নলকুপে মাধ্যমে সেচ দিতে নয়ছয় করা হয়। এমন কি গভীর নলকুপের আশেপাশের আদিবাসীদের চাষের জমিতেও সঠিকভাবে পানি দেওয়া হয় না। আদিবাসীরা পানির অভাবে সঠিকভাবে চাষ করতে পারছে না। পানির অভাবে বরেন্দ্র অঞ্চলের অনেক আদিবাসী চাষী জমি বিক্রি করতে বাধ্য হয়।

বিপ্লবী ছাত্র মৈত্রী’র রাবি শাখার আহ্বায়ক রন্জু হাসান ৪ দফা দাবি উত্থাপন করেন।

দাবিসমূহ:

১. হত্যা প্ররোচনাকারী সাখাওয়াতকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত কর।

২. নিহত ২ কৃষক পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

৩. সেচ প্রকল্পে দুর্নীতি ও আনিয়ম বন্ধ কর।

৪. পাহাড়ে, সমতলে আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত কর।

মানববন্ধনে আরও বক্তব্যে রাখেন,আদিবাসী ছাত্র ও বিপ্লবী ছাত্র মৈত্রী মহানগর নেতা মার্ক বাস্কে, রাবি পাহাড়ী ছাত্র বিজয় চাকমা, সমতল আদিবাসী ছাত্র ধণেশ টুডু, মহানগর ছাত্র ফ্রন্ট নেতা সজিব, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন।

এসময় বক্তারা বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষকদের উপর কৃষি বৈষম্য, অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদও জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31