IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবিতে লাগামহীন খাবারের মূল্য, ভোগান্তিতে শিক্ষার্থীরা

রাবিতে লাগামহীন খাবারের মূল্য, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : দ্রব্যমূল্যের দাম বাড়ার অজুহাতে ইচ্ছে মতো লাগামহীন খাবারের দাম বাড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোটেল মালিকরা। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ফলে দোকান গুলোর খাবারের দাম দিনদিন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়াই ভোগান্তিতে পড়ছে সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের টুকিটাকির বিভিন্ন দোকানে, সিলসিলা এক প্লেট ভাতের দাম রাখা হচ্ছে ১৫ টাকা, অন্য দোকানে ১০ টাকা। স্টেশন বাজারে, জিয়া হলের সামনে দোকানে একটা সিঙ্গারা, চপ ও পুরির দাম ৫ টাকা আবার সিলসিলা, টুকিটাকিতে ৮ টাকা। তাছাড়া, কিছু দোকানে খিচুড়ি ২০টাকা প্লেট হলেও পরিমাণে অনেক কম।

এসব দোকানে খাবারে দাম বাড়লেও কোন খাবারে মান বাড়েনি। এতে করে বিভিন্ন সময়ে দাম ও মান নিয়ে দোকানীদের মধ্য বাকবিতণ্ডায় জড়াচ্ছেন শিক্ষার্থীরা।

আইন বিভাগের শিক্ষার্থী তৌফিক বলেন, টুকিটাকির খাবারের দাম তুলনামূলক অনেক বেশি। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফায়দা লুটে দাম বাড়িয়েছে টুকিটাকি চত্বর ও সিরাজী ভবনের সামনের দোকানিরা। খাবারের মূল্য নির্ধারিত না থাকায় নিজেদের ইচ্ছামতো দাম নিচ্ছে তারা। ক্যাম্পাসের বটতলায় মিজানের দোকানে যে ভাত ১০ টাকা প্লেট, টুকিটাকিতে সে ভাত ১৫ টাকা। দুইটা পরটা আর ভাজি ২৪ টাকা। অথচ জিয়া হলের বাবু ভাইয়ের দোকানে একই পুরি ভাজি ১৫ টাকা। বিশ্ববিদ্যালয়ের বাইরে স্টেশন বাজারের সিস্টেম মিল ২৫টাকায় পাঁচ প্রকার সবজি হলেও টুকিটাকিতে একই সিস্টেমে পাতলা ডাল, একপিচ বেগুন আলু ভাজি ৩৫ টাকা।

নিয়মিত দোকানগুলোতে প্রশাসনের মনিটরিং করা হয় না। এ জন্য দোকানীরা ইচ্ছে মতো দাম নিচ্ছে অভিযোগ করে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আশিকুল ইসলাম ধ্রুব বলেন, প্রশাসন যদি নিয়মিত দোকানগুলো মনিটরিং করত তাহলে শিক্ষার্থীরা অনেকটাই রেহাই পেত।’

একজন সাধারণ শিক্ষার্থীর জন্য একবেলায় খাবারে ৫০-৬০ টাকা খরচ পড়ে যায় খুবই কষ্টসাধ্য ব্যাপার। দোকানগুলোর খাবারের দাম বাড়লেও আমাদের পরিবারের থেকে মাসিক টাকার পরিমাণ বাড়েনি যা আগের মতোই হয়েছে। রাজশাহীতে আয় করারও কোনো উৎস নেই যে আমরা আয় করবো।

দাম বাড়ানোর বিষয়ে দোকানীরা বলেন, ভর্তি পরীক্ষার সময়ে প্রসাশনের নির্ধারিত দামে আমরা খাবারের তালিকা তৈরী করেছি । সেই নির্ধারিত তালিকার থেকেও কম দাম নিচ্ছি। শুধু পুরি ও রুটির দাম বাড়িয়েছি। বাজারে গ্যাস তেলসহ প্রয়োজনীয় দ্রব্য দাম তুলনামূলক বেশি হওয়ায় আমরা খাবারে দু’এক টাকা বৃদ্ধি করেছি । বাজারের সাথে আমাদের ব্যবসা জিনিসপত্রের দাম কম হলে আমরা কম নিব বেশি হলে বেশি।

এ বিষয়ে রাবি শাখা কনজ্যুমার ইয়ুথ সভাপতি জেড এম তৌহিদুর নুর প্রিতম বলেন, আমরা উপ উপাচার্য স্যারের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ের ভুক্ত দোকানগুলোর খাবারের মূল্য তালিকা সমন্বয় করার জন্য প্রস্তাব হাতে নিয়েছি। ইতিমধ্যে প্রক্টর মহোদয়ের সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবি জানিয়েছি। আশাকরি খাবারের মান বৃদ্ধিসহ অনিয়ন্ত্রিত দাম কমানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুতই পদক্ষেপ নেবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, খাবারের মূল্য বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়ালবডি ইতোমধ্যে স্টেট দপ্তরকে পদক্ষেপ নেয়ার জন্য জানিয়েছে। অতি দ্রুতই সকল দোকানে একই ধরনের খাদ্য তালিকা রাখার নির্দেশনা দেয়া হবে। এরপরও যদি কেউ খাবারের দাম অতিরিক্ত আদায় করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31