ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ২ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ২ জন, চারঘাট মডেল থানা ৪ জন ও বাঘা থানা ১০ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ সরিকুল ইসলাম (৪৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ শ্রী প্রসেনজিত ওরফে বাস্কী সিংহ (২১) কে ৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ আমিনুল ইসলাম (২৪) কে ২০ গ্রাম গাঁজা ও কাউসার আহম্মেদ (২১) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ মঞ্জুর ফকির (৩৭) কে ৫০ গ্রাম গাঁজা, আলামিন (২৬) কে ১০০ পিচ ইয়াবা ও ফয়সাল ওরফে দুখু (২৭) কে ১০৪ পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ আশরাফুল ইসলাম (৩৭), বেলাল (৩৫), সুলতান আলী (৩২), রুহুল আমিন (৪২), জহুরুল ইসলাম (৪০), আজাদ (৪০) ও শাহিন রেজা (৩৬) কে ২১০ গ্রাম গাঁজাসহ আটক করে এবং ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


