IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে চাকরী প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মতবিনিময়

রাজশাহীতে চাকরী প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চাকরী প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং কর্মসংস্থানের মাধ্যমে আদর্শ জীবন গড়ার লক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ মার্চ) নগরীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ ও সেকান্দার আলী, অত্র সংস্থার সহ সাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ মিস জুলি, রাজশাহী মহিলা টিটিসি এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম ও মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আফসানা তানজিম ইনারী।

এসময় উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম অফিতান রায়হানুল আলম রায়হানসহ বিভিন্ন চাকুরী দাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহনকারী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জনগনের বিষয়ে সংবেদনশীল রয়েছে। শিক্ষিত ব্যক্তিদের চাকরী দেয়ার কথা বলেন তারা।

এদিকে, দেশের লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর সার্বিক অবস্থা তুলে ধরার মাধ্যমে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠার লক্ষে বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর বঙ্গবন্ধু চত্বরে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের শিল্পিবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31