ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীতে ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ রাজীবের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে রাজীব চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডা. রাজীব স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে অতিথি ছিলেন রাসিক কাউন্সিলর আব্দুল মোমিন, কাউন্সিলর আব্বাস আলী সরদার, মহানগর আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জজ কোর্টের পিপি এ্যাড. মোসাব্বিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের সাবেক সহসম্পাদক আবুল বাশার রাহাত, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, একে ফরহাদ রাসেল, নবাব আলী সরদার, মহানগর ছাত্রলীগ সাবেক সহ সভাপতি কল্যাণ কুমার জয়, মাওলানা আব্দুল মালেক প্রমুখ।
মহানগর ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় ও মনিরুজ্জামান উজ্জলের উপস্থাপনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ড. জাকির হোসেন।
এরআগে রাজীব চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ।


