IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধুমপান মুক্ত ক্যাম্পাস বাস্তবায়নে লফসের স্মারকলিপি

রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধুমপান মুক্ত ক্যাম্পাস বাস্তবায়নে লফসের স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রাণালয় কর্তৃক নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোন তামাকজাত দ্রব্যের দোকান রাখা যাবে না স্বরুপ নির্দেশনা দেওয়া রয়েছে। তামাকজাত দ্রব্য থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ও বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা করেছেন আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), রাজশাহী দীর্ঘদিন যাবৎ এইড ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছে।

এর ধারাবাহিকতায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত) ২০১৩ এর বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে ২৪/৩/২০২২ তারিখ হতে ৩১/৩/২০২২ ইং তারিখ পর্যন্ত রাজশাহী মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী সিটি কলেজ, শাহমূখদুম কলেজ, সরকারী শিরোইল উচ্চ বিদ্যালয়, মসজিদ মিশন একাডেমি, বি.বি হিন্দু একাডেমি) ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের দোকান না রাখা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে তামাক ও ধুমপান মুক্ত এলাকায় তামাক ও ধুমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তি যোগ্য অপরাধ মর্মে লিখিত সতর্ক বাণী আন্তজার্তিক ভাবে স্বীকৃত ধুমপান মুক্ত সাইন সহ দৃষ্টিযোগ্য একাধিক স্থানে বাংলা এবং ইংরেজীতে প্রদর্শনের ব্যবস্থা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান বরাবর স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এ্যাসিসটেন্ট সুলতানা রিজিয়া, মেহেদি হাসান, সুপারভাইজার টুম্পা পাল।

স্বারকলিপি গ্রহণ পূর্বক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন বলেন রাজশাহী একটি গ্রীন ও ক্লিন সিটি হিসেবে সুপরিচিত। রাজশাহী’র শিক্ষা নগরী হিসেবে রয়েছে গৌরবজ্জল ইতিহাস। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তামাক বর্জিত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার মাধ্যমেই রাজশাহী হবে তামাক মুক্ত অঞ্চল গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31