ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত বিভিন্ন স্থানে চলছে ফসলি জমিতে পুকুর খননের কাজ। আর ওই পুকুরের খননকৃত নিচ্ছে ইটভাটা গুলো। ভাটা মালিকরা মাটি বহণে ব্যবহার করছে অবৈধ ট্রাক্টর।
এদিকে অবৈধ ট্রাক্টরের ব্যাপরোয়া গতির কারণে প্রতিদিন গ্রামের লোকজন দুর্ঘটনার শিকার হচ্ছে। এলাকাবাসীরা বলছেন এ বিষয়টি নিরসনে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো সুফল আসছে না।
এলাকাবাসীরা বলেন, জিউপাড়ার বিলে পুকুর খনন হলে বর্ষা মৌসুমে বিলের বেশিরভাগ জমির ফসলহানী ঘটবে। সেই সাথে দীর্ঘ জলাবদ্ধতা দেখা দিবে। আর এ কারণে গ্রামের লোকজন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এরপর আব্দুর রহিম নামে একজন প্রভাবশালীর ভাড়াটে লোকজন গ্রামবাসীদের নানা ভাবে হুমকি ও মারধর করতে আসে।
গ্রামবাসীরা বলছেন, পুকুরের খননকৃত মাটি নিচ্ছে ইটভাটার মালিকরা। আর ভাটা মালিকরা মাটি বহণ করছে অবৈধ ট্রাক্টর দিয়ে। এদিকে অবৈধ ট্রাক্টরের ব্যাপরোয়া গতির কারণে প্রতিদিন গ্রামের লোকজন দুর্ঘটনার শিকার হচ্ছেন।
বারোপাখিয়া গ্রামের মাহবুবুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় অবৈধ ও ব্যাপরোয়া ট্রাক্টরের চাপায় আমার ছেলে মাসুম (১২) গুরুতর আহত হয়ে এখন রামেক হাসপাতালে চিকিৎসাধিন। তার অপারেশন করাতে হবে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে
তিনি বলেন, ছেলেকে নিয়ে এখন হাসপাতালে যার কারণে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
জিউপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্ধা আনসার আলী বলেন, এলাকার লোকজন প্রথম থেকেই এই পুকুর খননের বিরোধিতা করে আসছে। সেই সাথে এলাকাবাসী একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর দিয়েছে।
তিনি বলেন, একাধিকবার থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ দিলেও রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
জমির মালিক আব্দুর রহিম জানান, জমি আমি লিস্ট দিয়েছি শাহীনকে সে ওইখানে পুকুর খনন করছে আর এটি বৈধ না অবৈধ একমাত্র শাহিন বলতে পারবে আমি এর সাথে কোন রকম সম্পৃক্ত নই।
এ বিষয়ে পুঠিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, আমাদের কাছে পূর্বের কোন অভিযোগ পত্র আসেনি। অবৈধ গাড়ি গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


