IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> ২৭ বছরেও সংস্কার হয়নি আড়াদীঘি গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটি

২৭ বছরেও সংস্কার হয়নি আড়াদীঘি গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপি আড়াদীঘি গ্রাম নিয়ে গঠিত ৬ নং ওয়ার্ড। আড়াদীঘি গ্রামের চারি দিকে জমির মাঠ। ওই গ্রামে প্রায় ২হাজার লোকের বসবাস এবং ভোটার সংখ্যা প্রায় ৮শ’।

ওই গ্রামে আসা যাওয়ার জন্য মাত্র একটি রাস্তা যা ২৭ বছর আগে ১৯৯৫ সালে পাঁকা করা হয়েছিলো।

২৭ বছরেও রাস্তাটি সংস্কার না করায় বর্তমানে রাস্তাটি মাটির রাস্তায় পরিনত হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামবাসীসহ এ অন্চলের কৃষকরা।

তানোর-মুন্ডমালা সড়কের পাঁচপির মোড় থেকে উত্তরে আড়াদীঘি গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটি ১৯৯৫ সালে পাকা করা হয়। পাঁকা করার পর গত ২৭ বছরেও এ রাস্তাটি একবারো সংস্কার করা হয়নি

ফলে, রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আড়াদীঘি গ্রামে যাওয়ার রাস্তাটি এলাকার কৃষকরের কাছে অতি গুরুত্ব পূর্ন রাস্তা এটি। ওই রাস্তার দু’ধারের জমির মাঠ থেকে কৃষকরা তাদের ফসল ওই রাস্তা দিয়েই আনা নেয়া করেন।

দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় বুঝার উপাই নাই যে, এই রাস্তাটি একসময় পাকা রাস্তা ছিল। বর্তমানে রাস্তাটির ১২শ’ মিটার রাস্তার পুরোটাই মাটির রাস্তায় পরিনত হয়েছে।

ফলে, আড়াদীঘি গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটি বর্ষা মৌসুমের আগেই সংস্কার করার দাবি গ্রামবাসীসহ এলাকার কৃষকদের।

কৃষকরা বলছেন, এলাকার কৃষকরা তাদের ফসল এই রাস্তাদিয়েই ঘরে তুলেন। কিন্তু দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় রাস্তাটি একেবারেই ভেঙ্গে গেছে।

সেই সাথে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় কৃষি পন্য ঘরে তুলতে খুব কষ্ট করতে হচ্ছে কৃষকদের সেই সাথে গ্রামবাসীকে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এবিষয়ে তালন্দ ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য সামসুদ্দীন বলেন, আড়াদীঘি গ্রাম নিয়ে ৬নং ওয়ার্ড গঠিত, এই গ্রামের চারি দিকেই জমি, এই গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা এটি ২৭ বছর আগে পাকা করা হয়।

দীর্ঘ ২৭ বছর এই রাস্তাটির কোন সংস্কার করা হয়নি, ফলে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে গ্রামবাসীসহ কৃষকদের কৃষি পন্য আনা নেয়া করতে হয়।

আগামী বর্ষার আগে এই রাস্তাটি সংস্কার করা না হলে গ্রামের মানুষকে পাঁয়ে হেটে চলাচল করতে হবে।

তিনি বলেন আগামী বর্ষা মৌসুমে কোন ধরনের যানবাহন বা মোটরসাইকের বা ভুটভুটি ও অটো এই রাস্তায় চলাচল করতে পারবে না। রাস্তাটি সংস্কারের জন্য উর্ধবতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930