IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> মেয়র লিটনের মামি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপিকা ডালিয়া রহমানের ইন্তেকাল

মেয়র লিটনের মামি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপিকা ডালিয়া রহমানের ইন্তেকাল

ইন্তেকাল, মৃত্যু, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম লিটনের মামি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপিকা ডালিয়া রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ‘তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। নগরীর ২২নং ওয়ার্ডের সাগরপাড়া নিবাসী মরহুমা ডালিয়া রহমানের স্বামীর নাম আজিজুল বারী তালুকদার।

আজ (৫ এপ্রিল) বাদ জোহর আলুপট্টি সদর জামে মসজিদে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা নামাজ শেষে হেতেমখাঁ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপিকা ডালিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মেয়র মহোদয়। আর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক রামেক হাসপাতালে এবং এরপরে মরহুমার বাড়িতে ছুটে যান তিনি।

এদিকে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপিকা ডালিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। পৃথক এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31